কচি-কাঁচার আসর কুইজ প্রতিযোগিতা

আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০১৯, ১৯:৪১

প্রিয় বন্ধুরা, তোমাদের জন্য আছে দারুণ একটি সংবাদ! এবার কচি-কাঁচার আসর নিয়মিত কুইজ প্রতিযোগিতা আয়োজন করতে যাচ্ছে। তোমরা যারা তৃতীয় থেকে দশম শ্রেণির শিক্ষার্থী, তারা সবাই অংশ নিতে পারবে এ প্রতিযোগিতায়।

এর মাধ্যমে তোমরা যেমন নিজেদের জানার পরিধি মাপতে পারবে, তেমনি কুইজের উত্তর দিতে গিয়ে জানতে পারবে নতুন নতুন বিষয় সম্পর্কে। প্রতি সংখ্যায় নির্দিষ্ট সংখ্যক প্রশ্ন ছাপা হবে। তোমরা প্রশ্নগুলোর উত্তর লিখে পাঠাবে আমাদের ঠিকানায়। সাদা কাগজে উত্তর লিখে সঙ্গে পাঠাতে হবে নিজের নাম, ঠিকানা, শ্রেণি, বিদ্যালয়ের নাম, মোবাইল নম্বর ও এক কপি পাসপোর্ট সাইজ ছবি। ও আরেকটা কথা, এর সঙ্গে প্রশ্ন কুপনটি কেটে অথবা ফটোকপি করে পাঠাতে ভুলবে না কিন্তু। খামের ওপর লিখতে হবে—‘কচি-কাঁচার আসর কুইজ প্রতিযোগিতা’। প্রতি সংখ্যায় তিনজনকে বিজয়ী ঘোষণা করা হবে এবং পরবর্তী সংখ্যায় তাদের নাম ও ছবি ছাপানো হবে। পুরস্কার হিসেবে দেওয়া হবে আকর্ষণীয় বই। পুরস্কার কুরিয়ারে পাঠিয়ে দেওয়া হবে।

তো বন্ধুরা, এবার প্রস্তুত হও আর পরিচিত সব বন্ধুকে বলো এ প্রতিযোগিতায় অংশ নিতে।

—বি.স