মজার ধাঁধা

আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০১৯, ১৯:৪২

বন্ধুরা, আজ তোমাদের জন্য কয়েকটি মজার ধাঁধা নিয়ে হাজির হয়েছি। বন্ধুদের নিয়ে ধাঁধার আসর বসাতে পার, আর মজার মজার সব ধাঁধা বলে সবাইকে চমকে দিতে পার—

 

* বলো তো বন্ধুরা, কী এমন জিনিস, যার সামনে ধরলে টাকা দ্বিগুণ হয়ে যায়? মানে তোমার কাছে যত টাকা আছে, ওটার সামনে ধরার সঙ্গে সঙ্গে তা দ্বিগুণ টাকায় পরিণত হবে। কী? বলতে পারছ না? একটু তো মাথা খাটাও।

 

* ভাঙা জিনিস কি আর ব্যবহার করা যায়? কিন্তু এটা এমন এক জিনিস, না ভেঙে তুমি ব্যবহারই করতে পারবে না। বলো তো কীসের কথা বলছি?

 

* একবার বেড়ে গেলে আর কোনোভাবেই কমানো যায় না। পৃথিবীতে কোনো কিছুই নাকি অসম্ভব নয়। কিন্তু আমি চ্যালেঞ্জ করে বলছি বন্ধুরা, একবার বেড়ে গেলে, কারো পক্ষেই কমানো সম্ভব নয় তা।

 

* জিনিসটার বয়স হাজার হাজার বছর। কত বছর ঠিক করে কেউ বলতে পারে না। এত প্রাচীন, এত বয়স্ক, তারপরও সবাই বলে, ওর বয়স নাকি মাত্র এক মাস। এটা কীভাবে সম্ভব বন্ধুরা?

সমাধান

* টাকাকে দ্বিগুণ করার জিনিসটার নাম বের করতে পেরেছো? তোমার হাতে কিছু টাকা নাও। এবার আয়নার সামনে টাকাগুলো মেলে ধরো। কী! এবার দ্বিগুণ হলো তো।

 

* ডিম খেতে কেমন লাগে তোমাদের? আমি এমন মানুষও দেখেছি, তিন বেলাই তার ডিম চাই-ই চাই। তো ডিম কি কখনো না ভেঙে খাওয়া যায় বলো! তার মানে দাঁড়াচ্ছে, ডিম এমন এক জিনিস যা না ভেঙে কাজে লাগানোই যায় না।

 

* সব সম্ভব হলেও তোমার বেড়ে যাওয়া বয়স কি তুমি কমাতে পারবে? না বন্ধুরা, বয়স একবার বেড়ে গেলে কোনোভাবেই তা আর কমানো সম্ভব নয়।

 

* সর্বশেষ ধাঁধায় দেখা যাচ্ছে, হাজার বছর বয়স হলেও তার বয়স কমে এক মাসে নেমে এসেছে? সে কে জানো? সে আমাদের চাঁদমামা। কত আগে থেকেই না পৃথিবীর প্রদীপ হিসেবে নরম আলো ছড়িয়ে দিচ্ছে, কিন্তু তার বয়স ধরা হয়—মাত্র এক মাস। এবার তো বুঝতে পেরেছ, হাজার বছর বয়স হওয়ার পরও কার বয়স এক মাস?

 

 

 

সংগ্রহ ও গ্রন্থনা

আল ফাতাহ মামুন