শরত্কাল

আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০১৯, ১৯:৪২

নদীর কূল কাশের ফুল

দোদুল দুল হুলুস্থূল

শিউলি ঘ্রাণ-মুগ্ধ প্রাণ

হাঁসের ঝাঁক বটের মূল।

 

ভোরের হাওয়া

শিশির নাওয়া

নদীর জল ছলাত্ছল

শাপলাবিল পদ্মঝিল

শিরীষ ফল খুকুর মল।

 

আকাশ নীল মেঘের চিল

বাজলো ঢাক ডাকলো কাক

সন্ধ্যাতারা ঝরনাধারা

জ্যোত্স্নারাত জোনাক ঝাঁক

শরত্কাল মিষ্টি খুব

হঠাত্ চাঁদ দেয় যে ডুব।