রঙ্গরস

আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০১৯, ২০:৪০

জাহাজডুবিতে সবাই মারা গেছে। তিন বন্ধু সৌভাগ্যক্রমে ছোট্ট একটা দ্বীপে কোনোরকমে সাঁতরে উঠল। কিন্তু দ্বীপে কোনো খাবারদাবার নেই, কিচ্ছু নেই—তাদের মরণদশা; এ সময় হঠাত্ তারা একটা প্রদীপ খুঁজে পেল। প্রদীপে ঘঁষা দিতেই একটা ভয়ঙ্কর জিন বেরিয়ে এল, ‘তোমরা আমার কাছে তিনটা বর পেতে পার।’ প্রথম বন্ধু চট করে বলল, ‘আমাকে আমার বাড়ি নিয়ে চল।’ মুহূর্তে প্রথম বন্ধু অদৃশ্য হয়ে গেল অর্থাত্ সে বাড়ি পৌঁছে গেল। দ্বিতীয় বন্ধুও ঐভাবেই তার বাড়ি চলে গেল। জিন এবার তৃতীয় বন্ধুর দিকে ফিরল—‘একা খুব নিঃসঙ্গ লাগছে, ওদের ফিরিয়ে নিয়ে আস।’