ওষুধের পাতায় মূল্য সংযোজন হোক

আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০১৯, ২০:৪৪

ওষুধ কোম্পানির ট্যাবলেট বা ক্যাপসুলের পাতায় দাম লেখা থাকে না। ফলে ক্রেতারা ওষুধের দাম বুঝতে পারেন না। এতে বিক্রেতাদের ইচ্ছেমতো দাম নেওয়াও বিচিত্র নয়। কিছুদিন আগে ঝিনাইদহ শহরের একটি ফার্মেসিতে দরিদ্র এক রিকশাচালক তার সিজারিয়ান স্ত্রীর জন্য রিকশা বিক্রি করে ওষুধ কিনতে ফার্মেসিতে যায়। কিন্তু সে কোন ওষুধের কত দাম তা জানে না। তার কাছ থেকে ১৫ টাকার ওষুধের দাম নিয়েছে ৬০০ টাকা! তাই এর দ্রুত প্রতিকার চেয়ে যথাযথ কতৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি, যেন প্রতিটি ওষুধের পাতায় দাম  লেখা হয় যাতে করে সাধারণ মানুষ ওষুধের দাম সম্পর্কে জানতে পারে এবং অসাধু ব্যবসায়ীদের হাত থেকে রক্ষা পায়।

আরিফ ইকবাল নূর

শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়