রাজশাহীর ব্যস্ততম এলাকা সাহেব বাজারে প্রতিদিন হাজার হাজার লোকের সমাগম ঘটে। কেবল আরডিএ মার্কেট এলাকায় একটিমাত্র ফুটওভারব্রিজ রয়েছে। এই ব্রিজে অনেক ভিড় লক্ষ করা যায়। সাহেব বাজারের মণি চত্বর ও জিরো পয়েন্টে মানুষেরা ট্রাফিক আইন ভেঙে ঝুঁকি নিয়ে রাস্তা পার হয়ে থাকে। এর আগে জিরো পয়েন্টে ফুটওভারব্রিজ বানানোর পরিকল্পনা নেওয়া হয়েছিল। কিছুটা নির্মাণও করা হয়েছিল। কিন্তু সেই কাজ পরিত্যক্ত হয়। এইখানে প্রতিদিন হাজার হাজার মানুষ জীবনের ঝুঁকি নিয়ে রাস্তা পার হচ্ছে। মণি চত্বরেও একইরকম অবস্থা। নগরীর মণি চত্বর ও জিরো পয়েন্টে এলাকায় ফুটওভারব্রিজ নির্মাণ সময়ের দাবি। এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আকুল আবেদন জানাচ্ছি।
নাসিফ, ২৪৪ উপশহর, রাজশাহী
