কোহলির প্রশংসায় আফ্রিদি

আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০১৯, ২০:৫৬

সাবেক পাকিস্তান অলরাউন্ডার শহিদ আফ্রিদি প্রশংসায় ভাসালেন ভারতের অধিনায়ক বিরাট কোহলিকে। গত বুধবার রাতে কোহলির ব্যাটিংয়ে ভারত দক্ষিণ আফ্রিকাকে ৭ উইকেটে হারায়। এরপরই একসময়ের মারকুটে ব্যাটসম্যানটি কোহলিকে ‘গ্রেট প্লেয়ার’ বলে অভিহিত করেন। ৩০ বছরের কোহলি ৭২ রানে অপরাজিত থাকেন ম্যাচটিতে। এ সংগ্রহের মধ্য দিয়ে ক্রিকেটের তিন ঘরানাতেই কোহলির গড় দাঁড়ায় ৫০।  ক্রিকেটের বিশ্ব সংস্থা আইসিসি জানায় এ গড় হলো—টেস্টে ৫৩.১৪, ওয়ানডেতে ৬০.৩১ ও টি-২০তে ৫০.৮৫। কোহলির অনন্য এই অর্জনে তাকে শুভেচ্ছা জানিয়ে আফ্রিদি টুইটারে লেখেন,‘অভিনন্দন  বিরাট কোহলি। তুমি অবশ্যই অসাধারণ খেলোয়াড়। আশা করি তোমার সাফল্য অর্জন থামবে না এবং বিনোদিত হবে গোটা বিশ্বের ক্রিকেটপ্রেমীরাও।