বালক গ্রুপে করোনেশন স্কুল বালিকা গ্রুপে সিসিসি স্কুলের সাফল্য

আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০১৯, ২০:৫৭

চট্টগ্রামের ফটিকছড়ি সরকারি করোনেশন স্কুল ও চট্টগ্রাম ক্যামিকেল কমপ্লেক্স স্কুল চট্টগ্রাম জেলা স্কুল, মাদরাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির ৪৮তম গ্রীষ্মকালীন ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে। গতকাল বৃহস্পতিবার চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজ মাঠে অনুষ্ঠিত বালক বিভাগের ফাইনালে করোনেশন স্কুল টাইব্রেকারে ৪-২ গোলে মিরসরাই উপজেলার করেরহাট কেএম স্কুলকে এবং একই ভেন্যুতে অনুষ্ঠিত বালিকা বিভাগের ফাইনালে ক্যামিকেল কমপ্লেক্স স্কুল ৯-০ গোলে বাংলাদেশ মহিলা সমিতি বালিকা স্কুলকে পরাজিত করে এই কৃতিত্ব দেখায়। চট্টগ্রাম ক্যামিকেল কমপ্লেক্স, স্কুলের বালিকা দল টানা ৭ম বারের মতো শিরোপা লাভ করে জেলা পর্যায়ে অনন্য দৃষ্টান্ত স্থাপন করে।