টাঙ্গাইলের মির্জাপুরে ফুটবল

গোল্ডেন একাদশ চ্যাম্পিয়ন

আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০১৯, ২০:৫৭

গোল্ডেন একাদশ লেভেল ফাইভ টাঙ্গাইলের মির্জাপুরে অনুষ্ঠিত কমফিট ফুটবল টুর্নামেন্টের ফাইনালে ২-০ গোলে মেন্ডেল ম্যাপেল একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। কমফিট কম্পোজিট নীট আয়োজিত এ প্রতিযোগিতায় ১৬টি দল অংশ নেয়। খেলা দেখতে মাঠে বিপুল সংখ্যক দর্শকের সমাগম হয়েছিল। ফাইনাল শেষে কমফিটের পরিচালক মো. আকবর হোসেন মুন্না, মো. কাওসার আলী ও জেনারেল ম্যানেজার মো. ফারুক হোসেন প্রমুখ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।