‘টটেনহ্যাম ছাড়া উচিত কেইনের’

আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০১৯, ২০:৫৮

টটেনহ্যাম হটস্পারের অ্যাকাডেমি থেকে মূল দলে আসার পর থেকে আলো ছড়িয়েই যাচ্ছেন স্ট্রাইকার হ্যারি কেইন। তবে বড়ো কিছু জিততে হলে উত্তর লন্ডনের ক্লাবটি ছাড়তে হবে ইংলিশ অধিনায়ককে, বিশ্বাস সাবেক ম্যানচেস্টার ইউনাইটেড ডিফেন্ডার রিও ফার্ডিনান্ডের। ক্লাবটির হয়ে ২৫৮ ম্যাচে ১৬৮ গোল করা ফরোয়ার্ড সম্পর্কে তিনি বলেন, ‘যদি ব্যক্তিগতভাবে ব্যাপারটাকে দেখেন এবং নিজেকে কেইনের জায়গায় রাখেন তাহলে আপনিও বলবেন, আমি ক্লাব ছাড়ছি। সে তার ক্যারিয়ারের উল্লেখযোগ্য অংশ ক্লাবটায় দিয়েছে এবং তারা কিছুই জিততে পারেনি। হ্যাঁ, প্রিমিয়ার লিগ কিংবা চ্যাম্পিয়ন্স লিগ জেতার খুব কাছাকাছি চলে গিয়েছিল তারা কিন্তু এটা মোটেও পর্যাপ্ত নয়।’