নেপালে অনূর্ধ্ব—১৮ বয়সের ফুটবলারদের নিয়ে আজ শুরু হচ্ছে সাফ চ্যাম্পিয়নশিপ। ৬ দল খেলছে দুই গ্রুপে। নেপালের কাঠমান্ডু শহরে খেলা। বাংলাদেশের ফুটবলাররা আগেই সেখানে পৌঁছে গেছে। কাঠমান্ডু শহর ঢাকা থেকে খুব একটা দূর নয়। বিমানের পথ খুবই কম। নেপালে গিয়েই তারা হালকা অনুশীলনও সেরে নিয়েছে। গতকাল হতে পুরোদমে অনুশীলন শুরু হয়েছে। সুইমিংপুরে সাঁতার কাটা, কিংবা স্ট্রেচিং, যা কিছু দরকার ম্যাচে আগে। ঢাকায় একাডেমিতে ক্যাম্প করেছে ফুটবলাররা। নেপালে গিয়ে ঝালিয়ে নেওয়া শুধু। আজ নেপাল ও মালদ্বীপ উদ্বোধনী ম্যাচ। আগামীকাল নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশ খেলবে শ্রীলঙ্কার বিপক্ষে।
ভুটানে ২০১৭ সালে ফাইনাল খেলেছিল বাংলাদেশ। রানার্সআপ হয়েছিল নেপালের কাছে হেরে। সেটি ছিল নেপালের দ্বিতীয় শিরোপা। ভারত তৃতীয় হয়ে আসর শেষ করে। সেবার ৫ দেশ নিয়ে আয়োজিত সাফ লিগ পদ্ধতে হলেও এবার দল বেড়ে যাওয়ায় দুই গ্রুপে ভাগ করা হয়। ‘বি’ গ্রুপে বাংলাদেশের সঙ্গী ভারত শ্রীলঙ্কা। এই ভারতে ২০১৭ সালে দুর্দান্তভাবে হারিয়েছিল বাংলার কিশোর ফুটবলাররা। ছোটোদের ফুটবলে স্মরণীয় ম্যাচ ছিল এটি। ৩ গোল হজম করে ৪ গোল করেছিল বাংলার ফুটবলাররা। এখন জাতীয় ফুটবল দলের সুফিল, রহমত মিয়া, ক্লাব ফুটবলের জাফর ইকবালরা ভারতের বিপক্ষে ৪ গোল করে ম্যাচ জয়ের গৌরব এনে দিয়েছিলেন। ২-০ গোলে মালদ্বীপকে হারালেও নেপালের বিপক্ষে ২-১ গোলে হেরে যায়। ভুটানকে হারিয়ে ফাইনালে যায় বাংলাদেশ। দুই বছর পর এবার নতুন চ্যালেঞ্জ বাংলাদেশের সামনে। সাফে নতুন মিশন নিয়ে সানবে বাংলাদেশের অনূর্ধ্ব—১৮ ফুটবলাররা।
