ইত্তেফাক ডেস্ক
পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, ২০০৮ সালে ভারতের মুম্বাইয়ে হামলায় লস্কর ই-তৈয়বা জড়িত। তিনি বলেন, পাকিস্তানের স্বার্থে জড়িতদের দ্রুত বিচার হওয়া উচিত। এক সাক্ষাত্কারে ইমরান বলেন, আমাদের প্রশাসনকে মুম্বাই হামলার মামলা সম্পর্কে খোঁজ নেওয়ার নির্দেশ দিয়েছি। মুম্বাইয়ে জঙ্গিরা হামলা করেছিল। আমরা চাই হামলাকারীদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হোক। এই প্রথম পাকিস্তানের কোনো প্রধানমন্ত্রী মুম্বাই হামলায় লস্কর ই-তৈয়বা জড়িত বলে স্বীকার করলেন। -টাইমস অব ইন্ডিয়া
