মাগুরা প্রতিনিধি মাগুরায় নবগঙ্গা নদীর চরের কাশবন মুগ্ধ করছে দর্শনার্থীদের। জেলার বিভিন্ন এলাকা থেকে দর্শনার্থীরা আসছেন শরতের শেতশুভ্র কাশবন দেখতে, যা মুহূর্তে হূদয় কেড়ে নিচ্ছে সবার। নবগঙ্গা নদীর চরে পৌর এলাকার পারনান্দুয়ালী গ্রামের সরকারি প্রজেক্টের মাঠে জন্মেছে শ্বেতশুভ্র কাশবন। বিরাট এলাকা নিয়ে এই কাশবন গড়ে উঠেছে। প্রাকৃতিকভাবে কাশগাছ জন্মেছে। আশ্বিন মাসে শরত্কালে কাশফুল ফুটে অপরূপ দৃশ্য ধারণ করেছে। যা মুগ্ধ করছে দর্শনার্থীদের। প্রতিদিন বিকাল থেকে দর্শনার্থীদের সমাগম ঘটছে। জানান দিচ্ছে শরত্ ঋতুর কথা। শহরের পাশেই নবগঙ্গা নদীর তীরে এই অপরূপ দৃশ্য সকলকেই মুগ্ধ করছে।
