মদনে স্বাস্থ্য কমপ্লেক্সের অ্যাম্বুলেন্স অকেজো

আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০১৯, ২১:০৩

নেত্রকোনার মদন উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের অ্যাম্বুলেন্সটি বিকল থাকায় রোগীদের হাসপাতালে আনা-নেওয়া সমস্যার সৃষ্টি হয়েছে। এমনকি রোগীদের উচ্চতর চিকিত্সার জন্য উপজেলার বাইরেও আনা-নেওয়া করা যাচ্ছে না। বাধ্য হয়ে ভুক্তভোগী রোগীদের প্রায় সময় বাইর থেকে মাইক্রোবাস, প্রাইভেটকার বাড়তি টাকা ভাড়া দিয়ে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ ও নেত্রকোনার আধুনিক সদর হাপাতালে যেতে হচ্ছে। ১৬ বছর পূর্বে এই অ্যাম্বুলেন্সটি মদন হাসপাতালে বরাদ্দ দেওয়া হয়। এর পর আর কোনো নতুন অ্যাম্বুলেন্স বরাদ্দ না দেওয়ায় যান্ত্রিক ত্রুটির কারণে প্রায় সময়েই রাস্তায় বিকল হয়ে রোগী ও তার লোকজন দুর্ভোগের মধ্যে পড়েছেন। এখন একেবারে অ্যাম্বুলেন্সটি অকেজো হয়ে পড়েছে। এ ব্যাপারে হাসপাতাল কর্তৃপক্ষ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বরাবর একাধিকবার প্রতিবেদন প্রেরণ করেছেন বলে জানা যায়।