চন্দনাইশে জৈবসার ব্যবহার বাড়ছে

আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০১৯, ২১:০৪

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় জৈবসার তৈরি করে সাফল্যের মুখ দেখতে শুরু করেছেন স্থানীয় কৃষকরা। চন্দনাইশ উপজেলার হাশিমপুর ইউনিয়নের ছৈয়দাবাদস্থ সাপমারা পাহাড়ি এলাকায় সরেজমিনে গিয়ে কৃষকদের জৈবসার তৈরি করতে দেখা গেছে। স্থানীয় একটি বাগানের মালিক মোহাম্মদ বেলায়ত হোসেন বলেন, বাগানে কারখানায় উত্পাদিত সার ব্যবহার করতে গিয়ে প্রায় ৫০ হাজার টাকা খরচ লাগে।  উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা রূপায়ণ চৌধুরী জানান, জৈবসার তৈরি করতে মোট খরচ হয়ে থাকে ৫/৬ হাজার টাকা। এসব উপাদান ১০ বাই ১৫ ফিট এবং তিন ফিট গভীর মাটির গর্ত করে প্রায় এক মাস পুঁতে রাখা হয়। এভাবে তৈরি হবে প্রায় ২ হাজার কেজি জৈবসার। উপজেলা কৃষিবিদ স্মৃতিরানী সরকার বলেন, এতে গুণমান বৃদ্ধির পাশাপাশি গাছে রোগ প্রতিরোধ সহায়ক হবে।