শিশুরা আগামী দিনে উন্নত বাংলাদেশের নেতৃত্ব দেবে

আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০১৯, ২১:০৪

মানবিক মূল্যবোধ ও নৈতিকতাসম্পন্ন জাতি গঠনে জেলা কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন ও মন্দিরভিওিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের আয়োজনে বৃহস্পতিবার সকালে সুনামগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির হাসন রাজা মিলনায়তনে মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম পঞ্চম পর্যায় উপপ্রকল্প পরিচালক (উপসচিব) সৌরেন্দ্র নাথ সাহার সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) হারুন অর রশিদ।

কর্মশালায় বক্তারা বলেন, শিশুরা আগামী দিনে এই উন্নত বাংলাদেশের নেতৃত্ব দেবে। তাই আমাদের সকলের উচিত শিশুদের নৈতিক শিক্ষায় সুশিক্ষিত করা।