চট্টগ্রামের চন্দনাইশে গতকাল বৃহস্পতিবার ইউএনওর হস্তক্ষেপে বাল্যবিয়ে বন্ধ হয়ে গেল এক মাদ্রাসাছাত্রীর।
জানা যায়, ঐদিন উপজেলার বরমা ইসলামিয়া দাখিল মাদ্রাসার ৭ম শ্রেণির ছাত্রী এবং বরমা মাইগাতা গ্রামের আজম খানের কন্যার সঙ্গে একই উপজেলার সাতবাড়িয়া এলাকার হাছনদন্ডী গ্রামের মনির আহমদের ছেলে প্রবাসী হাবিবুর রহমান (২৮)-র বিয়ের আনুষ্ঠান চলছিল। খবর পেয়ে চন্দনাইশ উপজেলা নির্বাহী অফিসার আ ন ম বদরুদ্দোজার হস্তক্ষেপে বিয়ে অনুষ্ঠান বন্ধ করে দেওয়া হয়। বরমা ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
