বশেমুরবিপ্রবি’র উপাচার্যের পদত্যাগ দাবিতে রাবিতে মানববন্ধন

আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০১৯, ২১:০৬

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক খন্দকার নাসির উদ্দিনের পদত্যাগ দাবিতে বৃহস্পতিবার দুপুরে মানববন্ধন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) কর্মরত সাংবাদিকরা।

বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থগারের সামনে আয়োজিত মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক শেখ ফরিদ আহমদের সঞ্চালনায় বক্তব্য রাখেন রাবি রিপোর্টার্স ইউনিটির সভাপতি মর্তুজা নূর, সাংবাদিক সমিতির সভাপতি সুজন আলী, প্রেসক্লাবের সভাপতি মানিক রায়হান বাপ্পী, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম জয় প্রমুখ।