বাল্যবিয়ের দায়ে কাজি ও কনের ভগ্নিপতির জেল-জরিমানা

আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০১৯, ২১:০৭

মহেশপুরে বাল্যবিয়ে পড়ানোর অপরাধে কাজিকে ছয় মাসের জেল ও কনের ভগ্নিপতিকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার বিকালে এ ঘটনা ঘটে।

মহেশপুর মহিলা বিষয়ক অধিদপ্তর সূত্রে জানা গেছে, গত ৩১ জুলাই কাকিলাদাড়ি গ্রামের শুকুর আলীর মেয়ে সুবর্ণা খাতুনকে (১৪) নিশ্চিন্তপুর গ্রামের ইব্রাহিমের (২০) সঙ্গে বিয়ে দেওয়া হয়। পরে বিষয়টি জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসারের দৃষ্টিগোচর হয়। মান্দারবাড়ীয়া ইউনিয়নের কাজি মৃত ইউসুফ মোল্লার ছেলে ইব্রাহিম খলিলকে বাল্যবিয়ে পড়ানোর অপরাধে ছয় মাসের জেল এবং কনের ভগ্নিপতি ভাটপাড়া গ্রামের বোরহান উদ্দিনের ছেলে মিলনকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে তিন মাসের জেল প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার শ্বাশতী শীল।

বৃহস্পতিবার সকালে কাজীকে জেলহাজতে পাঠানো হয়েছে। এ সময় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন।