সততা স্টোরের উদ্বোধন
কুলিয়ারচর (কিশোরগঞ্জ) সংবাদদাতা কুলিয়ারচরে এমাদ উদ্দিন উচ্চ বিদ্যালয়ে বৃহস্পতিবার দুর্নীতি দমন কমিশনের সৌজন্যে সততা, ন্যায়-নিষ্ঠা ও নৈতিক মূলবোধ সৃষ্টির লক্ষ্যে বিক্রেতাবিহীন সততা স্টোরের উদ্বোধন হয়েছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুধাংশু চন্দ্র সূত্রধরের সভাপতিত্বে প্রধান অতিথি ও উদ্বোধক ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউসার আজিজ।
নারীবান্ধব পরিবেশ নিশ্চিতকরণে মানববন্ধন
নাটোর প্রতিনিধি সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানসহ সকল কর্মক্ষেত্রে নারীবান্ধব পরিবেশ নিশ্চিতকরণে নাটোর শহরে মানববন্ধন হয়েছে। বৃহস্পতিবার নাটোর প্রেসক্লাবের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধনে বিভিন্ন পেশার দুই শতাধিক মানুষ অংশ নেয়। মানববন্ধনে চলন্তিকা গণ পাঠাগার মাল্টি অ্যাক্টরস পার্টনারশিপ (ম্যাপ) গ্রুপের সোশ্যাল অ্যাকশন প্রজেক্ট (স্যাপ) লিডার সাংবাদিক মঞ্জুর-ই-মওলার সঞ্চালনায় বক্তব্য রাখেন উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর সহকারী পরিচালক জালালুম বাঈদ, দিঘাপতিয়া এমকে কলেজের অধ্যক্ষ আব্দুর রাজ্জাক, বড়গাছা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহনাজ খানম প্রমুখ।
আইনশৃঙ্খলা রক্ষায় মাসিক সভা
বাঘা (রাজশাহী) সংবাদদাতা রাজশাহীর বাঘা উপজেলা প্রশাসনের আয়োজনে চোরাচালান প্রতিরোধ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ, সন্ত্রাস-নাশকতা এবং উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলা পরিষদের সভাকক্ষে সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিন রেজার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম।
জেলা প্রশাসকের মতবিনিময় সভা
রৌমারী (কুড়িগ্রাম) সংবাদদাতা রৌমারীতে জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ, মাদকবিরোধী, ইভটিজিং বন্ধ, মানসম্মত শিক্ষা সম্পর্কিত জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন আয়োজনে বৃহস্পতিবার উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপঙ্কর রায়ের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন কুড়িগ্রাম জেলা প্রশাসক মোছা. সুলতানা পারভীন।
শিক্ষা সেবিকা সম্মেলন
শেরপুর (বগুড়া) সংবাদদাতা বেসরকারি সংস্থা আশার উদ্যোগে প্রাথমিক শিক্ষা শক্তিশালীকরণ কর্মসূচির আওতায় শিক্ষা সেবিকা সম্মেলন ও কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বগুড়ার পল্লী উন্নয়ন একাডেমীতে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পল্লী উন্নয়ন একাডেমী বগুড়ার মহাপরিচালক মোঃ আমিনুল ইসলাম। আশার বগুড়া ডিভিশনাল ম্যানেজার মোঃ মিজানুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বগুড়ার এডিসি (রাজস্ব) মোঃ আব্দুল মালেক, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মকবুল হোসেন প্রমুখ।
দিনাজপুরে বিদ্যুত্স্পৃষ্টে নিহত এক
স্টাফ রিপোর্টার, দিনাজপুর দিনাজপুরের বিরলে বিদ্যুত্স্পৃষ্ট হয়ে রাসেল নামের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত শাহনেওয়াজকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার বিকালে বিরল উপজেলার ৫ নম্বর ইউনিয়নের পূর্ব মহেশপুর বইরডাঙ্গা এলাকায় এই ঘটনা ঘটে। নিহত রাসেল দিনাজপুর সদর উপজেলার মুরাদপুর গ্রামের মোতাহার হোসেনের ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানায়, উপজেলার পূর্ব মহেশপুর গ্রামে টিনসেট নির্মাণের কাজ করছিল কয়েকজন। ড্রিল মেশিনের তারে বিদ্যুত্স্পৃষ্ট হলে গুরুতর আহত রাসেল ও শাহনেওয়াজকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিত্সক রাসেলকে মৃত ঘোষণা করেন। শাহনেওয়াজকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। বিরল থানার পরিদর্শক (ওসি) এটিএম গোলাম রসুল বলেন, এই ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
প্রাথমিক পর্যায়ে শিক্ষার্থীদের মেধা অন্বেষণ প্রতিযোগিতা
চন্দনাইশ (চট্টগ্রাম) সংবাদদাতা চন্দনাইশ উপজেলা প্রশাসনের উদ্যোগে বৃহস্পতিবার প্রাথমিক পর্যায়ে শিক্ষার্থীদের মেধা অন্বেষণ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদ হলরুমে নির্বাহী কর্মকর্তা আ ন ম বদরুদ্দোজার সভাপতিত্বে প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. আবু হাসান ছিদ্দিকী।
জাতীয় কবি নজরুল স্মরণে আলোচনা ও আবৃত্তি
ইসলামপুর (জামালপুর) সংবাদদাতা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৩তম মৃত্যুবার্ষিকীতে কবিকে বিনম্র শ্রদ্ধায় স্মরণ করতে নজরুল একাডেমি জামালপুর জেলা শাখার উদ্যোগে আলোচনা সভা, কবিতা আবৃত্তি ও সংগীতানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে নজরুল একাডেমির সভাপতি অ্যাড. সরওয়ার জাহানের সভাপতিত্বে সভায় মুখ্য আলোচনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রাজীব সরকার।
পূর্বধলায় আলোর ফেরিওয়ালা
নেত্রকোনা প্রতিনিধি ও পূর্বধলা সংবাদদাতা নেত্রকোনার পূর্বধলা উপজেলার বৈরাটি ইউনিয়নের জুগিরগুহা গ্রামের ১২৬ জন গ্রাহককে আলোর ফেরিওয়ালার মাধ্যমে পল্লী বিদ্যুত্ সংযোগ প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার এই বিদ্যুত্ সংযোগের উদ্বোধন করেন পূর্বধলা উপজেলা আওয়ামী লীগ সভাপতি ওয়ারেসাত হোসেন বেলাল এমপি।
