‘‘জন-গণ-মন” বাজাল মার্কিন সেনার ব্যান্ড। বুধবার ভারত-মার্কিন সেনার যৌথ প্রদর্শনের সময় শোনা গেল ভারতের জাতীয় সংগীতের সুর। সংবাদ সংস্থা এএনআই একটি ভিডিও শেয়ার করেছে, যাতে দেখা যাচ্ছে মার্কিন সেনারা ভারতের জাতীয় সংগীতের সুর বাজাচ্ছেন ট্রাম্পেটে। ‘যুদ্ধ অভ্যাস ২০১৯’-এর সমাপ্তি দিবসে ওয়াশিংটন ডিসির জয়েন্ট বেস লুইস ম্যাককর্ডে দেখা গেছে এই দৃশ্য। ‘যুদ্ধ অভ্যাস’ এবার ১৫ বছরে পা দিল। ভারত ও মার্কিন সেনার যৌথ প্রশিক্ষণ অনুষ্ঠান একবার ভারত ও একবার আমেরিকায় হয়। ভারতীয় বংশোদ্ভূত মার্কিন সেনা ও স্টাফ সার্জেন্ট রণবীর কউর ৫ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া জয়েন্ট বেস লুইস ম্যাককর্ডে যোগ দিয়েছিলেন। —এনডিটিভি
