বসতে না পারায় তার কোমরের ব্যথা বেড়েছে বলেও বিচারককে নালিশ করেন ভারতের প্রাক্তন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। নিয়মিত তাঁর স্বাস্থ্য পরীক্ষার অনুমতি দেওয়ার আর্জি জানান চিদাম্বরমের আইনজীবীরা। সেই অনুমতি দেওয়ার পাশাপাশি চিদাম্বরমকে ফের ৩ অক্টোবর পর্যন্ত বিচার বিভাগীয় হেফাজতের নির্দেশ দেন বিচারক। আইএনএক্স মিডিয়া মামলায় বিদেশি বিনিয়োগে দুর্নীতির অভিযোগে গত ২১ আগস্ট রাতে নাটকীয়ভাবে সিবিআইয়ের হাতে গ্রেফতার হন পি চিদাম্বরম। কয়েক দফা সিবিআই হেফাজতে থাকার পর গত ৫ সেপ্টেম্বর তাঁকে বিচার বিভাগীয় হেফাজতে পাঠান বিশেষ সিবিআই আদালতের বিচারক। তার মেয়াদ ছিল ১৯ সেপ্টেম্বর পর্যন্ত। সেই মেয়াদ শেষে বৃহস্পতিবার ফের তাকে আদালতে হাজির করানো হয়। সেই শুনানিতেই বলেন, ‘‘আমার ঘরের বাইরে একটা চেয়ার ছিল। মাঝেমধ্যে সেটাতে গিয়ে বসতাম। কিন্তু এখন সেটাও তুলে নেওয়া হয়েছে। কারণ, সেটা আমি ব্যবহার করছিলাম। এখন তো ওয়ার্ডেনেরও কোনো চেয়ার নেই।’’ চেয়ার না থাকায় তার কোমরের ব্যথা বেড়েছে বলেও নালিশ জানান চিদাম্বরম। —আনন্দবাজার পত্রিকা
