বিএসটিআইয়ের লোগো ছাড়া পণ্য ক্রয় না করার আহ্বান জানিয়েছেন জাতীয় মান সংস্থা বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) মহাপরিচালক মো. মুয়াজ্জেম হোসাইন। তিনি বলেন, বিভিন্ন পণ্য ও সেবার মান প্রণয়নের দায়িত্ব বিএসটিআইয়ের। সরকার নির্ধারিত ১৮১টি পণ্যের অনুকূলে মান সনদ প্রদান এবং সেসব পণ্যের মান তদারকির দায়িত্ব বিএসটিআইয়ের। গতকাল বৃহস্পতিবার রাজধানীর তেজগাঁওয়ের কার্যালয়ে ‘বিএসটিআইতে শিক্ষা’ সফরের অংশ হিসেবে বিজি প্রেস উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে আলোচনাকালে তিনি এসব কথা বলেন।— প্রেস বিজ্ঞপ্তি
