সিলেটে মিঠাইয়ের শোরুম চালু

আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০১৯, ২১:২০

ঐতিহ্যবাহী সব মিষ্টির সমাহার নিয়ে সিলেটে দুটি শোরুম চালু করেছে রিটেইল চেইন শপ ‘মিঠাই’। মঙ্গলবার জেলার শিবগঞ্জ বাজার ও আম্বরখানা পয়েন্টে শোরুম দুটি উদ্বোধন করেন মিঠাইয়ের ডেপুটি জেনারেল ম্যানেজার (বিপণন) মনিরুল ইসলাম। 

মিঠাইয়ের শোরুমে বিভিন্ন ধরনের মিষ্টি, শন পাপড়ি, বার্গার, চিকেন ফ্রাই, চিকেন নাগেট, চিকেন শর্মা, ফ্রাইড রাইস, কফি, লাচ্ছি, জুস ও বেভারেজসহ প্রভৃতি খাদ্যদ্রব্য পাওয়া যাচ্ছে। মনিরুল ইসলাম জানান, মিঠাইয়ের লক্ষ্য সারা দেশে সুলভ মূল্যে ক্রেতাদের কাছে স্বাস্থ্যসম্মত মিষ্টি পৌঁছে দেওয়া। এ লক্ষ্যে সারা দেশে মিঠাইয়ের শোরুম চালু করা হচ্ছে। বর্তমানে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে মিঠাইয়ের ৪২টি শোরুম চালু রয়েছে।  অনুষ্ঠানে মিঠাইয়ের সিনিয়র ম্যানেজার (অপারেশন) আশরাফুল আলম, ম্যানেজার (সেলস) পলাশ সমাদ্দার, ম্যানেজার (অপারেশন) আবদুল্লাহ আল হাদিসহ প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।