চলতি বছরের ডিসেম্বরের শেষ দিকে প্রাথমিক কার্যক্রম চালানোর আশ্বাস দিয়েছেন হলিডে ইন ঢাকা সিটি সেন্টারের সদ্য নিয়োগপ্রাপ্ত জেনারেল ম্যানেজার (জার্মান নাগরিক) ড্যানিয়েল লুডভিগ। সম্প্রতি তিনি আনুষ্ঠানিকভাবে ইন্টারকন্টিনেন্টাল ঢাকা-এর জেনারেল ম্যানেজার মার্ক রিসিঞ্জারসহ হলিডে ইন ঢাকা সিটি সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক আলম আহমেদের কাছ থেকে নিয়োগপত্র গ্রহণ করেন। দীর্ঘদিন পরে হলেও পর্যটন খাতে যোগ হলো ইন্টারকন্টিনেন্টাল হোটেলস গ্রুপের হোটেল হলিডে ইন ঢাকা সিটি সেন্টার
০০০
ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের লোকাল অফিস করপোরেট শাখায় ক্যাশ রিসাইক্লিং মেশিন উদ্বোধন করা হয়েছে। ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর (চলতি দায়িত্ব) মুহাম্মদ মুনিরুল মওলা মঙ্গলবার শাখাপ্রাঙ্গণে এ মেশিন উদ্বোধন করেন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ কায়সার আলী, ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর আবু রেজা মো. ইয়াহিয়া ও মো. ওমর ফারুক খান, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট আবুল ফয়েজ মুহাম্মাদ কামালুদ্দীন প্রমুখ
