এলইও পদ পুনর্বহাল দাবিতে মানববন্ধন

আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০১৯, ২১:৩৩

বর্তমান অবস্থার পরিপ্রেক্ষিতে প্রাণিসম্পদ অধিদপ্তরের অর্গানোগ্রাম তৈরির দাবি দীর্ঘদিনের। সে লক্ষ্যেই উদ্যোগ নেওয়া হয়েছে অধিদপ্তরকে ঢেলে সাজাবার। এরই মধ্যে দাবি উঠেছে নানা মহল থেকে। প্রস্তাবিত অর্গানোগ্রামে লাইভস্টক এক্সটেনশন অফিসার বা এলইও পদে শুধু অ্যানিম্যাল হাজবেন্ড্রি স্নাতক সম্পন্নকারীদের পুনর্বহালের দাবিও উঠেছে। তারই পরিপ্রেক্ষিতে গতকাল জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করে বাংলাদেশ অ্যানিম্যাল হাজবেন্ড্রি স্টুডেন্ট ফেডারেশন।