গাজীপুর : ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে গত মে মাসে অনুষ্ঠিত দ্বিতীয় পেশাগত এমবিবিএস পরীক্ষায় গাজীপুরে অবস্থিত শহিদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ অভূতপূর্ব সাফল্য অর্জন করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ৫৫টি মেডিক্যাল কলেজের ছাত্রছাত্রীদের মধ্যে শহিদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজের ছাত্রী যারিন তাসনিম হুদা প্রথম স্থান এবং সামিউন ফাতেহা ইরা তৃতীয় স্থান লাভ করেছে। কলেজটিতে পাশের হার শতকরা ৮৬। কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. আসাদ হোসেন বলেন, শিক্ষকদের দক্ষতা ও নিরলস কর্মপ্রচেষ্টা আর ছাত্রছাত্রীদের একাগ্রতার ফলেই এমন ফলাফল অর্জন সম্ভব হয়েছে। এজন্য তিনি কলেজ ছাত্রছাত্রী ও সংশ্লিষ্টদের অভিনন্দন জানান —ইত্তেফাক
