ঝিনাইদহের বিআরটিএয়ের প্রয়াত সহকারী পরিচালক বিলাশ চন্দ্র সরকারের বাসা থেকে ৩৩ লাখ ১৮ হাজার নগদ টাকা উদ্ধার করা হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে উদ্ধারকৃত টাকাগুলো ট্রেজারিতে জমা রাখা হয়। বিলাশ চন্দ্র সরকার গত ১০ সেপ্টেম্বর হূদরোগে আক্রান্ত হয়ে মারা যান। তিনি ভাড়া বাসায় একা থাকতেন। স্ত্রী ও সন্তানেরা ঢাকায় থাকেন। পরিবারের সঙ্গে তার সু-সম্পর্ক ছিল না। খবর পেয়ে ১২ সেপ্টেম্বর ছেলে ও স্ত্রী ঝিনাইদহে আসেন। তাদের উপস্থিতিতে বাসার আলমারি খুলে ৩৩ লাখ ১৮ হাজার নগদ টাকা পাওয়া যায়। ছেলে দাবি করে তার বাবার ছয়টি ব্যাংকে ঋণ আছে। ঐ ব্যাংকগুলোতে যাচাই করে প্রশাসন নিশ্চিত হয় বিলাশ সরকারের নামে কোনো ঋণ নেই।
