ব্রাহ্মনবাড়িয়ার বিজয়নগরে যুবকের লাশ উদ্ধার

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০১৯, ১৬:৩২

বিজয়নগরে এক পুকুরের কাদার ভিতর থেকে হাফিজ মিয়া (২৫) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি উপজেলার চম্পকনগর ইউনিয়নের ফতেপুর গ্রামের কেফায়েত আলীর ছেলে।

পুলিশ জানায়, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে শুক্রবার দুপুর ২টার দিকে চান্দুরা আখাউড়া সড়কের আলাদাউদপুর রাস্তার পাশের খাদ থেকে কাদা মাটির ভিতর থেকে পোতা অবস্থায় হাফিজ মিয়ার লাশ উদ্বার করে বিজয়নগর থানা পুলিশ।

আরও পড়ুন: সাইনবোর্ডের মোড় যেন মরণফাঁদ

বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফয়জুল আজিম নোমান বলেন, হাফিজ মিয়া গতকাল রাত থেকে নিখোঁজ ছিলেন। আজ দুপুরে আলাদাউদপুর রাস্তার পাশে কাদা মাটিতে পুতে রাখা অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়েছে। ময়না তদন্তের জন্য লাশ সদর হাসপাতালে প্রেরণ করা হবে।

ইত্তেফাক/নূহু