দীপ্ত টিভিতে আজ রাত ৮টা ৩০ মিনিটে প্রচার হবে ধারাবাহিক নাটক ‘বকুলপুর’। বকুলপুর নাটকটি রচনা করেছেন আহমদে শাহাবুদ্দীন ও পরিচালনা করেছেন কায়সার আহমেদ। অভিনয় করেছেন আ খ ম হাসান, তাহমিনা মৌ, শ্যামল মওলা, শবনম ফারিয়া, আনিসুর রহমান মিলন, আরফান আহমেদ, টুটুল চৌধুরী, ফারজানা ছবি, নাদিয়া আহমেদ, শামীমা তুষ্টি, আহসানুল হক মিনু, সঞ্জয় রাজসহ অনেকে। নাটকের কাহিনি গড়ে উঠেছে বকুলপুর গ্রামের ঘটনা নিয়ে। এই গ্রামে তালুকদার ও মণ্ডল গোষ্ঠীর মধ্যে শীতল যুদ্ধ আছে। নাটকের গল্প শুরু হয় মণ্ডল গোষ্ঠীর ছেলে মন্টুর গ্রামে যাত্রা আনা নিয়ে। এতে বাঁধা দিতে চান ঝরু তালুকদার। তিনি তালুকদারদের ঐক্যবদ্ধ করে গ্রামে যাত্রা আনা ঠেকাতে চান। কিন্তু গ্রামের তালুকদারদের এক করতে পারেন না। গ্রামের জব্বার তালুকদার এ ক্ষেত্রে রহস্যজনক নীরব ভূমিকা পালন করেন। অন্যদিকে ঘুড্ডি তালুকদার নিজেকে শিল্পের পূজারি দাবি করে পাশ কাটিয়ে যায়।
