চট্টগ্রাম অফিস
নগর গোয়েন্দা পুলিশের অভিযানে ২০০ বোতল ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ী আটক হয়েছে। এ সময় ফেনসিডিল পরিবহনের কাজে ব্যবহূত ট্রাকটিও জব্দ করা হয়েছে। আটক ব্যক্তিরা হলেন, নূর নবী সলিমুদ্দিন ও ট্রাকচালক ওমর ফারুক। এ ঘটনায় খুলশি থানায় মামলা হয়েছে। গতকাল সিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
