জৈন্তাপুর (সিলেট) সংবাদদাতা
সিলেটের জৈন্তাপুর সীমান্ত থেকে ট্যাক্স ফাঁকি দিয়ে চোরাইপথে আনা ভারতীয় ১৬টি গাড়ীর টায়ার আটক করেছে বিজিবি।
বিজিবি ও এলাকাবাসী সূত্রে জানা যায়, শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে ১৯ বিজিবি’র লালাখাল ক্যাম্পের টহল টিম সীমান্তের বাঘছড়া এলাকায় অভিযান পরিচালনা করে ১৬টি টায়ার আটক করে।
এলাকাবাসী জানান, অভিযান পরিচালনা করে পরিত্যাক্ত অবস্থায় গরু, মোটর গাড়ির টায়ার, মদ, বিড়ি, সিগারেট, চাপাতা, জিরা, কসমেটিক্স জব্দ করা হলেও ধরা-ছোঁয়ার বাইরে থেকে যাচ্ছে চেরাকারবারি চক্রের গডফাদাররা ও তাদের কেরিংম্যানরা।
১৯ বিজিবি’র কমান্ডিং অফিসার লে. কর্ণেল সাইদ গাড়ীর টায়ার আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃত মালামাল বিজিবি লালাখাল ক্যাম্পে রাখা হয়েছে।
