টেকনাফে ডেঙ্গু ও ডায়াবেটিস সচেতনতা বিষয়ে সেমিনার অনুষ্ঠিত

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০১৯, ২০:৫৮

টেকনাফ (কক্সবাজার) সংবাদদাতা

কক্সবাজারের টেকনাফে ডেঙ্গু ও ডায়াবেটিস সচেতনতামূলক সেমিনার এবং মাসিক চিকিত্সা শিবির সম্পন্ন হয়েছে। শুক্রবার সকাল ১০টায় হ্নীলার দাতব্য ও স্বেচ্ছাসেবী সংগঠন গুলফরাজ-হাশেম ফাউন্ডেশন (গুহাফা) মিলনায়তনে ডেঙ্গু ও ৪র্থ ডায়াবেটিস সচেতনতাবিষয়ক সেমিনার ফাউন্ডেশন সভাপতি সফিক আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। পরিচালনা কমিটির সদস্য কাইসার উদ্দিন আহমদের সঞ্চালনায় সেমিনারে প্রধান অতিথি হিসাবে ছিলেন হ্নীলা ইউপি চেয়ারম্যান রাশেদ মাহমুদ আলী।

স্বাগত বক্তব্য রাখেন গুফাহার প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও সিএসসিআর হাসপাতালের পরিচালক হূদেরাগ বিশেষজ্ঞ ডা. জামাল আহমদ, অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন চর্মরোগ বিশেষজ্ঞ ডা. মাহবুব কামাল, ডেঙ্গু বিষয়ে প্রধান আলোচক ছিলেন সিএসসিআর হাসপাতালের ডেঙ্গু ও মেডিসিন বিশেষজ্ঞ ডা. তারেক শামস, ডায়াবেটিস বিষয়ে বিশদ আলোচনা করেন ডা. মুহাম্মদ মুছা প্রমুখ। 

এরপর প্রায় রেজিষ্ট্রেশনকৃত দুই শতাধিক রোগীকে চিকিত্সা সেবা প্রদান করা হয়।