পাহাড়ি ছাত্র পরিষদ মহালছড়ি শাখার কাউন্সিল সম্পন্ন

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০১৯, ২০:৫৮

সুভাষ সভাপতি, পিন্টু সাধারণ সম্পাদক

 মহালছড়ি (খাগড়াছড়ি) সংবাদদাতা

খাগড়াছড়ি জেলার মহালছড়ি উপজেলার মনাটেক যাদুগানালা কমিউনিটি সেন্টারে শুক্রবার সকাল সাড়ে ১০টায় জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে কাউন্সিল অধিবেশন শুরু হয়। পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (এম এন লারমা) সমর্থিত পাহাড়ি ছাত্র পরিষদ মহালছড়ি থানা শাখার ১০ম থানা কাউন্সিল সম্পন্ন হয়েছে।

কাউন্সিল অধিবেশনে সুভাষ চাকমার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (এম এন লারমা) কেন্দ্রীয় কমিটির ছাত্রবিষয়ক সহ-সাধারণ সম্পাদক থুইহলাঅং মারমা, বিশেষ অতিথি হিসেবে ছিলেন জনসংহতি সমিতি (জেএসএস) খাগড়াছড়ি জেলা কমিটির সহ-সাধারণ সম্পাদক প্রিয় কুমার চাকমা, জেএসএস মহালছড়ি থানা কমিটির সভাপতি নীল রঞ্জন চাকমা, যুব সমিতির কেন্দ্রীয় সভাপতি জ্ঞানপ্রিয় চাকমা, পাহাড়ি ছাত্র পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি সুমেধ চাকমাসহ জাতীয় ছাত্র নেতৃবৃন্দ। স্বাগত বক্তব্য রাখেন ক্লিন চাকমা। কাউন্সিলে বক্তারা পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি পূর্ণ বাস্তবায়নে ঐক্যবদ্ধ ছাত্র আন্দোলন জোরদার করার আহ্বান জানান।

উক্ত কাউন্সিলে পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি)-এর নতুন কমিটিতে সুভাষ চাকমাকে সভাপতি, পিন্টু চাকমাকে সাধারণ সম্পাদক ও ক্লিন চাকমাকে সাংগঠনিক সম্পাদক করে ১৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।