পটিয়ায় ২৪ রোহিঙ্গা গ্রেফতার

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০১৯, ২০:৫৯

পটিয়া (চট্টগ্রাম) সংবাদদাতা

পটিয়া থানা পুলিশ বৃহস্পতিবার দিনগত রাতে অভিযান চালিয়ে পৌর সদরের ৮ নম্বর ওয়ার্ডের গোবিন্দারখীল এলাকা থেকে ২৪ জন রোহিঙ্গাকে গ্রেফতার করেছে। তারা হলেন—নেজাম উদ্দিন (৬৫), শহীদুল ইসলাম (১৯), শফিক আলম (১৯), আবদুল কালাম (৪২), মো. হোসেন (২১), জিয়াউর রহমান (১৯), সাইফুল ইসলাম (১৯), ইউসুফ (২০), নবী হোসেন (৩৭), আমিন (৪২), ইলিয়াছ (৩০), আবদুর রাজ্জাক (২৫), নুরুল আমিন (৪০), আনোয়ার ছাদেক (২১), জিয়াউর রহমান (১৯), আহমদ কবির (৪৫), মজিবুর রহমান (১৯), শরীফ (১৯), বশির আহমদ (৫৫), আবদুল মোনাফ (৬০), আলী আহমদ (১৯), আবদুস ছালাম (৪৮), মো. জুনায়েদ (৪২), মো. কাশেম (৩৯)। তারা সবাই মিয়ানমারের আকিয়াব জেলার মন্ডু থানাধীন এলাকার বাসিন্দা বলে পুলিশ জানান।

পটিয়া থানার ওসি বোরহান উদ্দিন ও উপপরিদর্শক এনামুল হকের নেতৃত্বে অভিযান চালিয়ে এসব রোহিঙ্গাদের গ্রেফতার করা হয়। পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন বলে ওসি জানান।