উলিপুর (কুড়িগ্রাম) সংবাদদাতা
পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জাহিদ ফারুক এমপি ব্রহ্মপুত্র ও তিস্তার ভাঙনকবলিত এলাকার ক্ষতিগ্রস্ত মানুষের উদ্দেশ্যে বলেন, দ্রুত ভাঙন রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে। যাতে আর একজন মানুষকেও নদী ভাঙনের শিকার হয়ে ভিটেমাটি হারিয়ে নিঃস্ব হতে না হয়।
শুক্রবার উপজেলার হাতিয়া ইউনিয়নের ব্রহ্মপুত্র নদের ভাঙনকবলিত দাগারকুটি ও নয়াডারা এলাকা পরিদর্শন করেন। প্রতিমন্ত্রী জাহিদ ফারুক এমপি উপজেলার গুনাইগাছ ইউনিয়নের তিস্তা নদীর ভাঙনকবলিত নাগড়াকুড়া টি-বাঁধ পরিদর্শন করেন। এ সময় কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক এম এ মতিন, পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক মাহফুজুর রহমান, প্রধান প্রকৌশলী রংপুর, জ্যোতি প্রসাদ ঘোষসহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
