ডোমার (নীলফামারী) সংবাদদাতা
ডোমার উপজেলার নবম শ্রেণির দুই ছাত্রীকে উত্ত্যক্তের অপরাধে দিপু রায় নামের যুবককে ছয় মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। পরে তাকে জেলা কারাগারে পাঠানো হয়।
শুক্রবার ডোমার মহিলা কলেজ সংলগ্ন সড়কে এ কারাদণ্ড দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে ফাতিমা। দিপু রায় বোড়াগাড়ি ইউনিয়নের বাগডোগড়া রমনীপাড়া এলাকার সিতা রাম রায়ের ছেলে।
ডোমার থানার অফিসার্স ইনচার্জ মো. মোস্তাফিজার রহমান জানান, মহিলা কলেজ সংলগ্ন সড়কে ডোমার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির দুই ছাত্রীকে নানাভাবে উত্ত্যক্ত করে বখাটে দিপু। এসময়ে ঐ দুই ছাত্রীসহ এলাকাবাসী দিপুকে আটক করে থানায় খবর দেয়। তাত্ক্ষণিক উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে ফাতিমা ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে দিপু রায়কে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন। বিকালে তাকে জেলা কারাগারে পাঠানো হয়।
