পাবনায় ট্রেনে কাটা লাশ উদ্ধার

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০১৯, ২১:০২

চাটমোহর (পাবনা) সংবাদদাতা

ঈশ্বরদীতে ফজলুর রহমান নামের এক ব্যক্তির ট্রেনে কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।

ঈশ্বরদী-পাবনা রেলপথের নবনির্মিত টেবুনিয়া রেলওয়ে স্টেশনের সামনে শুক্রবার সকালে এ ঘটনা ঘটে। ফজলুর রহমান পাবনা সদর উপজেলার মালিগাছা ইউনিয়নের জোতআদম গ্রামের মৃত আবদুল হামিদের ছেলে। স্থানীয়রা জানান, ফজলুর রহমান রেললাইনের আশপাশ দিয়ে প্রায়ই ঘোরাঘুরি করতেন। শুক্রবার সকালে ঈশ্বরদী থেকে ছেড়ে আসা পাবনাগামী যাত্রীবাহী আন্তঃনগর পাবনা এক্সপ্রেস ট্রেনটি ঘটনাস্থলে পৌঁছালে ট্রেনের নিচে ঝাঁপ দেন তিনি।

ঈশ্বরদী রেলওয়ে জিআরপি থানার ওসি সুবির দত্ত জানান, লাশ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে থানায় অপমৃত্যু মামলা হয়েছে।