শ্যামনগরে হত্যা মামলার দুই আসামি আটক

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০১৯, ২১:০২

শ্যামনগর (সাতক্ষীরা) সংবাদদাতা

শ্যামনগরে আমিরুল হত্যা মামলার পলাতক দুই আসামিকে আটক করেছে পুলিশ। গত বৃহস্পতিবার সন্ধ্যায় খুলনার রূপসা ব্রিজ এলাকা থেকে দুই আসামিকে আটক করা হয়। আটককৃত আসামিরা হলেন, গাবুরা ইউনিয়নের পার্শ্বেমারি গ্রামের মৃত্যু জুব্বার সানার ছেলে কাশেম সানা ও তার ছোটো ভাই মান্নান সানা ওরফে কানা মান্নান।

থানা পুলিশের এসআই আব্দুর রাজ্জাক জানান, গত ১৫ আগস্ট মত্স্য ঘের দখলকে কেন্দ্র করে প্রতিপক্ষের লাঠির আঘাতে পার্শ্বেমারি গ্রামের আমিরুল সরদার খুন হয়। এ ঘটনায় তার স্ত্রী নাছিমা আক্তার বাদী হয়ে ১৯ জনকে আসামি করে শ্যামনগর থানায় একটি হত্যা মামলা দায়ের করে। উক্ত মামলার আসামিরা পলাতক ছিল। গোপন সংবাদের ভিত্তিতে গত বৃহস্পতিবার খুলনার রূপসা ব্রিজ এলাকা থেকে দুই আসামিকে আটক করা হয়েছে।

শ্যামনগর থানার ওসি নাজমুল হুদা জানান, আমিরুল হত্যা মামলার পলাতক দুই আসামিকে আটক করে জেলহাজতে পাঠানো হয়েছে।