ঘটনা তদন্তে দুদক
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ায় বিভিন্ন স্থানে অবৈধ গ্যাস সংযোগ স্থাপন ঘটনার তদন্তে মাঠে নেমেছে দুদকের একটি প্রতিনিধিদল। বৃহস্পতিবার দুর্নীতি দমন কমিশন কুমিল্লা কার্যালয় থেকে সহকারী পরিচালক রাফি মো. আল বিন শাহাদাতের নেতৃত্বে তিন সদস্যের একটি দল ব্রাহ্মণবাড়িয়ায় এসে পৌঁছে। পরে শহরতলির ঘাটুরাস্থ বাখরাবাদ গ্যাস ট্রান্সমিশন কার্যালয়ে গিয়ে প্রতিষ্ঠানের জিএম জাহেদুর রেজার সঙ্গে কথা বলে সার্বিক বিষয়ে খোঁজখবর নেন। এ সময় দলটি বাখরাবাদ গ্যাস ট্রান্সমিশনের সহযোগিতায় সদর উপজেলার মালিহাতা, সুহিলপুরসহ বেশ কয়েকটি স্থানে অভিযান চালিয়ে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেন। কর্মকর্তারা জানিয়েছেন, প্রাথমিকভাবে বেশ কয়েকজনের নাম উঠে এসেছে। তদন্তসাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
