সৌরশক্তিতে চলবে গাড়ি

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০১৯, ২১:০৫

সৌরশক্তিচালিত নতুন গাড়ির পরীক্ষা চালিয়েছে জাপানের গাড়ি নির্মাতা টয়োটা। সৌরশক্তি দিয়ে গাড়ি চালানোর প্রকল্প সফল হওয়ায় বৈদ্যুতিক গাড়িগুলো চার্জ দিতে আর প্রচলিত বিদ্যুত্ উেসরও কোনো প্রয়োজন পড়বে না। জাপান সরকারের অর্থায়নে টয়োটা এ প্রকল্পের গবেষণা কার্যক্রম চালায়। উজ্জ্বল দিনে সৌর  প্যানেলের চার্জ দিয়ে গাড়িটি ৫৬ কিলোমিটার চলতে পারে। আকাশে মেঘ বা তীব্র গরম থাকলে গাড়ির কার্যকারিতা অনেক কমে আসে। এ অবস্থায় গাড়িটি চালাতে প্রচলিত বিদ্যুত্ থেকে রিচার্জ করার প্রয়োজন পড়বে। তবে সৌর প্যানেল ও ব্যাটারির কারণে গাড়ির ওজন অনেক বেড়ে যাচ্ছে। এ অবস্থায় এ গাড়ি বাণিজ্যিকভাবে চালানোর আগে দাম কমানো ও গাড়ির ওজন কমানো বড়ো চ্যালেঞ্জ। এটি নিয়েই এখন বিশেষজ্ঞরা কাজ করছেন।