ভারতকে জেনারালাইজড সিস্টেম অব প্রেফারেন্স বা জিএসপি ফিরিয়ে দিতে পদক্ষেপ নিয়েছে মার্কিন কংগ্রেস। ট্রাম্প প্রশাসনকে লেখা একটি চিঠিতে কংগ্রেস সদস্যরা ভারতকে জিএসপি ফিরিয়ে দিতে সুপারিশ করা হয়, যেখানে ২৬ জন ডেমোক্র্যাট এবং ১৮ জন রিপাবলিকান স্বাক্ষর করেছেন। তাদের যুক্তি, ভারতের জিএসপি সুবিধা কেড়ে নেওয়ায় দিল্লিও পালটা পদক্ষেপ হিসেবে ২৮টি মার্কিন পণ্যে শুল্ক বাড়িয়েছে। এসব পণ্যের মধ্যে রয়েছে আপেল, আলমন্ড, ডাল ও বাদাম। কংগ্রেস সদস্যরা মনে করছেন, ভারতের পালটা পদক্ষেপ নেওয়ায় যুক্তরাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠান ক্ষতির শিকার হচ্ছে। —নাঈমা সুলতানা
