গত বছরের জুলাই মাসে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি ছিল ১১৬ কোটি ডলার। এই হিসাবে এক বছরে বাণিজ্য ঘাটতি কমেছে ২০ কোটি ডলার। অবশ্য ২০১৮-১৯ অর্থবছরের পুরো সময়ে বাণিজ্য ঘাটতির পরিমাণ ছিল এক হাজার ৫৪৯ কোটি ডলার। ২০১৭-১৮ অর্থবছরে ঘাটতি ছিল এক হাজার ৮১৭ কোটি ডলার। কেন্দ্রীয় ব্যাংকের পরিসংখ্যান অনুযায়ী, ২০১৯-২০ অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে বৈদেশিক লেনদেনের চলতি হিসাবে (কারেন্ট অ্যাকাউন্ট ব্যালেন্স) ২৪ কোটি ডলার উদ্বৃত্ত রয়েছে। যদিও গত অর্থবছরের জুলাই মাসে ১৭ কোটি ৯০ লাখ ডলারের ঘাটতি (ঋণাত্মক) ছিল।
