গুগলকে ছাড়াই চার ক্যামেরার স্মার্টফোন আনল হুয়াওয়ে

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০১৯, ২১:০৫

মোজাহেদুল ইসলাম ঢেউ

গুগলের অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম ও গুগলের কোনো সহায়তা ব্যতীত স্মার্টফোন আনতে পারবে হুয়াওয়ে? এ বিষয়টিই এখন পরিষ্কার হতে চলেছে।

গত বৃহস্পতিবার চীন ভিত্তিক কোম্পানি হুয়াওয়ে একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে মেট ৩০ ও মেট ৩০ প্রো উন্মুক্ত করেছে । এটি তাদের নতুন ফ্ল্যাগশিট ফোন। ফোনগুলো অত্যাধুনিক হার্ডওয়্যার ও প্রযুক্তিসহ বাজারজাত করা হবে। এই ফোনগুলোর পিছনে থাকছে চারটি ক্যামেরা, তবে থাকছে না অ্যান্ড্রয়েড সাপোর্ট। 

মেট ৩০ ফোনটি মূলত অপেন সোর্স ভিত্তিক ফোন। এটি অ্যান্ড্রয়েডের মতোই কাজ করবে, তবে থাকছে না গুগলের বিভিন্ন সার্ভিস ও অ্যাপস। এছাড়াও থাকছে না গুগল ম্যাপস, গুগল ক্রোম। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো—জনপ্রিয় গুগল প্লে স্টোরের সাপোর্টও থাকছে না।

এ জন্য হুয়াওয়ে তাদের ব্যবহারকারীদের জন্য এনেছে হুয়াওয়ে ব্রাউজার ও অ্যাপ ডাউনলোটের জন্য হুয়াওয়ে অ্যাপ গ্যালারি। ইতিমধ্যে হুয়াওয়ে অ্যাপ গ্যালারিতে ৪৫০০ অ্যাপ রয়েছে বলে নিশ্চিত করেছে প্রতিষ্ঠানটি। তবে গুগল প্লে স্টোরে ২.৭ মিলিয়ন অ্যাপ রয়েছে।

গুগল ফোন প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলোর জন্য সর্বশেষ অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েডকে উন্মুক্ত করেছে। অ্যান্ড্রয়েড ১০ হলো—তাদের সম্প্রতির অপারেটিং সিস্টেমের ভার্শন। 

মেট ৩০ ফোনগুলোতে ওপেন সোর্স অ্যান্ড্রয়েড দ্বারা চালিত এবং চলবে ইএমইউআই ১০ অপারেটিং সিস্টেম। হুয়াওয়ের দাবি, নতুন এই ফোনগুলোর অপারেটিং সিস্টেমে অ্যান্ড্রয়েড ১০ -এর অভিজ্ঞতা পাওয়া যাবে। অপেন সোর্স অপারেটিং সিস্টেম হওয়াতে হুয়াওয়েতে সিকিউরিটি আরো সুরক্ষিত হবে। 

গত মে  মাসে মার্কিন বাণিজ্য বিভাগ চীন ভিত্তিক প্রতিষ্ঠান হুয়াওয়েকে কালো তালিকাভুক্ত করেছিল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুয়াওয়ের বিরুদ্ধে তথ্য পাচারের অভিযোগ এনে ছিল যা হুয়াওয়ে  অস্বীকার করে আসছে। এ কারণে যাবতীয় নিরাপত্তাজনিত ও নেটওয়ার্ক খাত থেকে হুয়াওয়েকে নিষিদ্ধ করার আদেশ দিয়েছিল ট্রাম্প।

গুগলের মাদার কোম্পানি অ্যালফাবেট হুয়াওয়ের সঙ্গে অ্যান্ড্রেয়েড লাইসেন্স বাতিল করে, ফলে হুয়াওয়ের অ্যান্ড্রয়েড ওপেন সোর্স  অ্যান্ড্রয়েড ব্যবহারের চাহিদা সামনে আসে।

মেট ৩০ প্রো সম্প্রতি বাজারে আসা নতুন ফোনগুলো বিশেষ করে অ্যাপলের আইফোন ১১, আইফোন ১১ প্রো, স্যামসাং গ্যালাক্সি নোট ১০ এবং আসন্ন গুগলের পিক্সেল ৪ এর সঙ্গে প্রতিযোগিতা করবে।

আপনি সবকিছু করতে পারবেন

আইফোন ১১ প্রোর জন্য ইতিমধ্যে একটি  হই চই সৃষ্টি হয়েছে। এ ফোনটির পিছনে তিনটি ক্যামেরা রয়েছে। এটিই প্রথম নয়, হুয়াওয়ে এ দিক থেকে এগিয়ে রয়েছে, কারণ মেট ৩০ প্রোতে রয়েছে চারটি ক্যামেরা। হুয়াওয়ে ২০১৮ সালে মেট ২০ প্রো ও ২০১৯ সালে পি ৩০ প্রোতেও এ কাজ করেছিল হুয়াওয়ে।

মেট ৩০ প্রোতে একটি কোয়াড-ক্যামেরা সেট আপে ৪০ মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে, একটি ৪০ মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড-অ্যাঙ্গেল ক্যামেরা, একটি ৮ মেগাপিক্সেল টেলিফটো লেন্স এবং একটি ফ্লাইট সেন্সর ক্যামেরা রয়েছে। যা যে কোনো ছবি গভীর থেকে তুলতে সহায়তা করে। 

যা আছে হুয়াওয়ের নতুন ফোনে

দারুণ ফটোগ্রাফির জন্য মেট ৩০ প্রো হতে পারে একটি আদর্শ হ্যান্ড সেট। এতে যুক্ত রয়েছে বিলাসবহুল হার্ডওয়্যার।  সেটটিতে রয়েছে কিরিন ৯৯০ সিপিইউ ১৬ কোরের মালি জি ৭৬ জিপিইউ। সেটটিতে ব্যবহার করা হয়েছে ৬.৫৩ ইঞ্চি ওএলইডি ডিসপ্লে। এর ডিসপ্লে ৮৮ ডিগ্রি আল্ট্রা কার্ভ।  ডিসপ্লেটি গেমারদের উপযোগী : ডিসপ্লের পাশে এল ও আর বোতাম রয়েছে।

মেট ৩০ প্রোতে ৪৫০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি ব্যবহার করা হয়েছে। হুয়াওয়ের দাবি, এতে করে আপনি দুই দিন ফোনটি আরামেই ব্যবহার করতে পারবেন। প্রতিষ্ঠানটি ফাস্ট চার্জি পদ্ধতিতেও এসেছে। তাদের দাবি, মাত্র ৩০ মিনিটে ০ থেকে ৭০ শতাংশ পর্যন্ত চার্জ করা যাবে। ওয়্যারলেস চার্জিং প্রযুক্তিও এটিতে সমর্থন করবে যা স্বাভাবিক চার্জারের তুলনায় দ্বিগুণ দ্রুত চার্জ করতে সক্ষম। হুয়াওয়ের মেট ৩০প্রো আরএস অ্যাডিশন ফাইভজি সমর্থন করবে এবং কুলিং সিস্টেম অনেক আধুনিক। সেটটিতে স্টোরেজ ক্ষমতা থাকছে ৫১২ জিবি। ইতিমধ্যে সেটটি বিশ্ববাজারে উন্মুক্ত রয়েছে।

মেট ৩০র মূল্য ৭৯৯ ইউরো, মেট ৩০ প্রো ১,০৯৯ ইউরো, এবং মেট ৩০ প্রো ফাইভজি ১,১৯৯ ইউরো। মেট ৩০ আরএস ভার্শন ২,০৩৫ ইউরোতে পাওয়া যাবে। 

সূত্র : সিনেট