টে ক শ ট

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০১৯, ২১:০৮

ছবিটি দেখতে গ্লোভস-এর মতো মনে হলেও এটি মূলত পরিধেয় এমপিথ্রি প্লেয়ার। এর টাচস্ক্রিন থেকেই নিয়ন্ত্রণ করা যায় প্লেয়ারটিকে

০০০

ছবির নেকলেসটি সাধারণ কোনো নেকলেস নয়। এটি এর ব্যবহারকারীর হূদস্পন্দনের সাথে সিনক্রোনাইজ করে জ্বলতে সক্ষম। এর মাধ্যমে হূদস্পন্দনের গতি মনিটর করা যায়

০০০

তারবিহীন একটি কিবোর্ড যদি হাতে এভাবে পরে থাকা যায়, আর তার মাধ্যমেই নিয়ন্ত্রণ করা যায় কম্পিউটার এবং অন্যান্য ডিভাইস, মন্দ কী? সেইরকম একটি কিবোর্ডই দেখা যাচ্ছে ছবিতে

০০০

নানান ধরণের প্রজেক্টরের ধারাবাহিকতায় ছবিতে এবার দেখা যাচ্ছে একটি বহনযোগ্য প্রজেক্টর। এটি মূলত একটি কাইনেক্ট মোশন কন্ট্রোলার এবং পিকো প্রজেক্টরের একটি সমন্বয়

০০০

ছবিতে দেখানো হচ্ছে বিশেষভাবে তৈরি প্রযুক্তিনির্ভর কাপড়, যাকে কি না ব্যবহার করা যাবে ডিজিটাল মেমোরির বিকল্প হিসেবে। আর স্মার্টফোনের মাধ্যমে সেই পোষাক থেকে তথ্য উদ্ধারও করা যাবে