চট্টগ্রামে আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল
স্পোর্টস রিপোর্টার, চট্টগ্রাম অফিস
পোর্ট সিটি আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় সম্প্রতি চট্টগ্রামে অনুষ্ঠিত আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে। চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে রাজুর দেওয়া একমাত্র গোলে গত দুইবারের চ্যাম্পিয়ন আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়কে হারিয়ে এই কৃতিত্ব দেখায় পোর্ট সিটি বিশ্ববিদ্যালয়।
গোলটির সুবাদে রাজু হন ফাইনালের সেরা খেলোয়াড়।
স্পন্সর প্রতিষ্ঠান মাসিক দখিনার সম্পাদক প্রফেসর সরোয়ার জাহান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চ্যাম্পিয়ন ও রানার্সআপ ট্রফি বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন পোর্ট সিটি বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর নুরুল আনোয়ার, সিজেকেএস ফুটবল কমিটির চেয়ারম্যান ও উপপুলিশ কমিশনার (দক্ষিণ) মেহেদী হাসান, সম্পাদক মোহাম্মদ ইউসুফ প্রমুখ।
