ম্যানচেস্টার ইউনাইটেড ও আর্সেনালের জন্য এবারের ইউরোপা লিগের সূচনা হলো জয় দিয়ে। গত বৃহস্পতিবার মাঠে গড়ানো এই লিগে ২৪টি খেলা সম্পন্ন হয়। গেলবারের রানার্স আপ আর্সেনাল জার্মানিতে আইনট্রাখট ফ্রাঙ্কফুর্টের মাঠে ৩-০ গোলে জয়লাভ করে। এ রাতে পাঁচটি ব্রিটিশ ক্লাব মাঠে নামে। তার মধ্যে গানারদের জয়টিই ছিল দাপুটে। ওল্ড ট্র্যাফোর্ডে ইউনাইটেড কাজাখস্তানের আসতানাকে ১-০ গোলে হারায়। ১৭ বছরের কিশোর গ্রীনউড গোলটি দিয়ে রক্ষা করেন ইউনাইটেডকে। এই রাতে সবচেয়ে বড়ো জয়টি পায় এফসি বাসেল। সুইজারল্যান্ডের ক্লাবটি ৫-০ গোলে হারায় এফসি ক্রাসনোডরকে। নিজেদের মাঠে সবচেয়ে বড়ো হারটি ছিল মুয়েনশেনগ্লেডব্লাখের। তাদেরকে ৪-০ গোলে হারিয়ে দেয় অস্ট্রিয়ার ক্লাব উলফসবার্গ।
