স্পোর্টস রিপোর্টার
ঢাকা আইসক্রিম ইন্ডাস্ট্রিজের পৃষ্ঠপোষকতায় শহীদ (ক্যাপ্টেন) এম মনসুর আলী হ্যান্ডবল স্টেডিয়ামে শুরু হওয়া পোলার আইসক্রিম ২৬তম স্কুল হ্যান্ডবল টুর্নামেন্টের বালিকা বিভাগে সেন্ট ফ্রান্সিস জেভিয়ার্স গার্লস স্কুল এন্ড কলেজ ৬-০ গোলে শহীদ শেখ রাসেল সরকারি উচ্চ বিদ্যালয়কে হারিয়েছে। বালিকা বিভাগের অন্য খেলায় শহীদ পুলিশ স্মৃতি কলেজ ১১-২ গোলে উইলস লিটল ফ্লাওয়ারকে, ভিকারুন নিসা নূন স্কুল এন্ড কলেজ ১৭-০ গোলে ধানমন্ডি টিউটরিয়ালকে, স্কলাসটিকা ১৮-০ গোলে ক্যামব্রিয়ান স্কুল এন্ড কলেজকে উত্তরা গার্লস হাই স্কুল ৫-০ গোলে রাজধানী আইডিয়াল স্কুলকে, বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ ৭-১ গোলে সাউথ ব্রিজ স্কুলকে হারায়। বালক বিভাগে স্কলাসটিকা ১৮-৭ গোলে আইডিয়াল স্কুল এন্ড কলেজকে অন্য ম্যাচে স্কলাসটিকা ১৫-৮ গোলে মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয়কে হারিয়েছে।
