বসুন্ধরা কিংস সেমিফাইনালে

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০১৯, ২১:১৫

স্পোর্টস রিপোর্টার

পেশাদার ফুটবল লিগের ক্লাবগুলোর জুনিয়র দল নিয়ে আয়োজিত টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে ওঠেছে বসুন্ধরা কিংস। গতকাল বিকালে বঙ্গবন্ধু স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রথম কোয়ার্টার ফাইনালে বসুন্ধরা কিংস ৩-২ গোলে ব্রাদার্সকে হারিয়েছে। হাবিব এবং রাসেলের গোলে ব্রাদার্স এগিয়ে ছিল। রায়হান বেপারী ১ ও সাব্বিরের ২ গোলে সেমিফাইনালে ওঠে বসুন্ধরা। আজ দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে আরামবাগ ও নোফেল বিকাল ৫টায় খেলবে।