বীর মুক্তিযোদ্ধার একমাত্র মেয়ে সোনিয়া বাঁচতে চায়

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০১৯, ২১:২৪

ইত্তেফাক রিপোর্ট

মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা বাটুল উত্তরাঞ্চলের ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ। মুক্তিযুদ্ধে ছিল তার ভিন্নধর্মী সাংগঠনিক তত্পরতা। জলপাইগুড়ির ‘সিতাই রিফিউজি ক্যাম্প’ থেকে সাপ্তাহিক রণাঙ্গন পত্রিকা বের করে জীবনের ঝুঁকি নিয়ে মুক্তিযোদ্ধাদের হাতে পৌঁছে দিতেন। এর প্রধান উদ্দেশ্য ছিল মুক্তিযোদ্ধাদের মনোবল চাঙা রাখা, জনগণকে মুক্তিযুদ্ধের পক্ষে সংগঠিত করা। মুক্তিযুদ্ধে বিশাল অবদান রাখা এই প্রবীণ সাংবাদিক জীবন সায়াহ্নে এসে বড়োই অসহায় হয়ে পড়েছেন। একদিকে যেমন নিজের শরীর ভেঙে পড়েছে, একইসঙ্গে একমাত্র কন্যা সোনিয়া মোস্তফা বৃষ্টি ব্রেন টিউমারে আক্রান্ত।

বর্তমানে ভারতের বেঙ্গালুরুতে বিজিএস গ্লোবাল হাসপাতালের আইসিইউতে ভর্তি আছে। তার চিকিত্সার জন্য প্রায় ৩০ লাখ টাকার প্রয়োজন। এ পরিমাণ টাকা বাবার পক্ষে জোগাড় করা সম্ভব না। অসহায় এই মুক্তিযোদ্ধা পিতা মেয়েকে বাঁচাতে প্রধানমন্ত্রী ও সমাজের বিত্তবানদের আর্থিক সহযোগিতা কামনা করেছেন। সহায়তার জন্য মার্কেন্টাইল ব্যাংক রংপুর শাখা হিসাব নম্বরে (খন্দকার মোস্তফা মোর্শেদ ১১২২১২১১৮৪১৮৩৬৮) অথবা বিকাশ নম্বর ০১৭১২৮৯৫০২১-এ টাকা পাঠানোর অনুরোধ জানানো হয়েছে।